জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে, ১১৫টা যে শিডিউল করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে—প্রতীক যেটা আছে, সেগুলোর ভেতর থেকে একটা নিতে হবে। সেখানে যদি শাপলা প্রতীক না থাকে, তাহলে দেয়ার সুযোগটা কোথায়।’
ইসি সচিব আরও বলেন, ১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয়।