বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন




সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ঈদের গান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৩:৫০ pm
Sabina Yasmin is a Bangladeshi singer. She is best known as a playback singer in Bengali cinema. She has won Bangladesh National Film Award for Best Female Playback Singer a record 14 times. She has recorded more than 1,500 songs for films and more than 10,000 songs in total sabina সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী
file pic

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। পারিবারিক সংগীত ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার তিনি গেয়েছেন নতুন একটি ডুয়েট গান ‘ছোট ছোট স্বপ্ন’, যেখানে তার সঙ্গী হয়েছেন ভাগ্নে রাজিত।

দীর্ঘদিন পর আবারও খালা-ভাগ্নের এই সংগীত-যুগল একসঙ্গে কাজ করলেন, যা তাদের তৃতীয় ডুয়েট। এর আগে ২০২০ সালে ‘জোছনা ঢলে’ এবং ২০২৩ সালে ‘তুমি ছুঁয়ে দিলে’ গান দুটি প্রকাশ পেয়ে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল।

নতুন গান প্রসঙ্গে রাজিত জানান, সাবিনা ইয়াসমিনের সঙ্গে অন্তত একটি গান করার স্বপ্ন ছিল তার। তবে সেই স্বপ্ন ছাড়িয়ে এখন তিনটি গানে একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও দেশে ফিরে এমন একটি কাজ করতে পারা তার জন্য বিশেষ আনন্দের।

‘ছোট ছোট স্বপ্ন’ গানটির কথা লিখেছেন সোমা তাহেরা চৌধুরী এবং সংগীতায়োজন করেছেন সজীব দাস। মিউজিক ভিডিওর গল্প লিখেছেন সাফিকা। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত। ভিডিওতে মডেল হিসেবে থাকছেন সাজ্জাদ ও অপ্সরা।

জানা গেছে, গানটির অডিও রেকর্ডিং সম্পন্ন হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর এবং মিউজিক ভিডিওর শুটিং শেষ হয় ১৮ ডিসেম্বর। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গানটি প্রকাশ পাবে টিএইচকে মিউজিক লেবেল থেকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD