বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন




শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১২:২৫ pm
actor director producer film industry Bapparaj চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা বাপ্পারাজ
file pic

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা। বাপ্পারাজের নেতৃত্বে একটি প্যানেল গঠনের উদ্যোগ চলছিল। ওই প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা ছিল ‘চাঁদের আলো’খ্যাত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বাপ্পারাজের নির্বাচন না করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে মুক্তি লেখেন, জি, এটা সত্য। বাপ্পারাজ ভাই পারিবারিক কারণে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি। তবে আমি ভেঙে পড়ার মতো মানুষ নই। অবশ্যই একজন সৎ ও যোগ্য প্রার্থীকে সভাপতি পদে দাঁড় করাবো, ইনশাআল্লাহ। বাপ্পা ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রুমানা ইসলাম মুক্তি জানান, গতকাল একটি খুদে বার্তার মাধ্যমে বাপ্পারাজ তাকে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান। ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

মুক্তি বলেন, বাপ্পারাজ ভাই সরে দাঁড়ানোয় আমাদের প্যানেলের সভাপতি পদে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করছি, আগামী দুই-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করতে পারব। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাপ্পারাজ বলেন, শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। আমি সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর জন্য শুভকামনা রইল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD