শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন




পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা হবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ ১২:২২ pm
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি tarek-rahman
file pic

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা হবে। সম্ভাবনা রয়েছে সংস্কৃতিবিষয়ক সমঝোতা সইয়ের। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পররাষ্টমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে যাবেন ২৭ জন। এ সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা করছে ঢাকা।

পররাষ্ট্রসচিব জানান, মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ সহজ করার চেষ্টা করা হবে। তবে তাদের দেশটির নিজস্ব রিভিউ শেষ হলেই, এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীন সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন এবং ২৬ জুন তার ঢাকার ফেরার কথা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD