শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন




ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস, ভোটদানে বিরত বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫২ am
Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ
file pic

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। প্রস্তাবে ১৪১ দেশ ভোট দেয়। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ।

দেশগুলো হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া। সাবেক সোভিয়েত রাশিয়াভুক্ত কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও এ প্রস্তাবের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ার অপর ৩ দেশ আফগানিস্তান, নেপাল ও ভুটান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মিয়ানমার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ৪টি প্রস্তাব আনা হয়।

যার একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। অন্য প্রস্তাবগুলোতে ভোটদানে বিরত ছিল। ভিয়েনায় ইউরোপীয় নিরাপত্তা সংস্থার পার্লামেন্টারি অধিবেশনে রাশিয়ার ভাষণ চলাকালীন বিপুলসংখ্যক প্রতিনিধি ওয়াকআউট করার পর ভোট গ্রহণ করা হয়।

অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এর ওয়াকআউট এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির আগের দিন জাতিসংঘের এ ভোট হয়। জাতিসংঘের ভোটে যত তাড়াতাড়ি সম্ভব শান্তির জন্য আহ্বান জানানো হয়েছে।

গত বছরের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ যুদ্ধে এখন পর্যন্ত দুই দেশ হারিয়েছে লাখো সেনা ও সামরিক সরঞ্জাম। লড়াই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ইউক্রেনের হয়ে পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের মিত্র দেশগুলো। মস্কোর পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন।

এমন বাস্তবতায় পুরো বিশ্বে পড়ছে যুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো সর্বাত্মক যুদ্ধ প্রত্যক্ষ করে ইউরোপবাসী। এর আগে যুদ্ধ বন্ধ ও অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করলো জাতিসংঘের সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের অধিবেশনে জার্মানির উত্থাপন করা ১১ প্যারার এই প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনের ভূখণ্ড থেকে ‘অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে’ নিজেদের সমস্ত সেনা সরিয়ে নিতে হবে রাশিয়াকে। যত দ্রুত সম্ভব, শত্রুতা বন্ধ করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD