মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন




পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৯:৫৮ am
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

মধ্য আমেরিকার দেশ পানামায় ফের ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে।

এর আগে গত শুক্রবার দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোর শত শত বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এর প্রভাবে দেশজুড়ে দেখা দেয় চরম বিপর্যয়। জরুরি অবস্থা ঘোষণা করে পানামা সরকার। শুক্রবারের সেই বড় ঝাঁকুনির পর থেকে এ পর্যন্ত ৩০০টিরও বেশি মৃদু ভূকম্পন (আফটারশক) রেকর্ড করা হয়েছে।
পানামার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি বা হতাহতের পূর্ণাঙ্গ হিসেব এখনো চলছে। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্তৃপক্ষ আরও জানায়, ভূকম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস এবং এরেরা।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD