বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন




ভিন্ন প্রচারণায় পূজা চেরী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ৮:৩৫ pm
Puja Cherry Roy actress model পূজা চেরি রায় মডেল অভিনেত্রী মডেলিং শিশুশিল্পী পূজা চেরী
file pic

নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এরইমধ্যে উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসা সফল সিনেমা। আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকার কথা উল্লেখ করলে অবশ্যই বলতে হবে ‘জাজ মাল্টিমিডিয়া’র কথা। এই প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমেই মাত্র ১৪ বছর বয়সে বড় পর্দায় অভিষেক হয় তার।

খুব অল্প সময়ের মধ্যে নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়। সম্প্রতি এ নায়িকাকে দেখা গেল ভিন্ন প্রচারণায়। সম্প্রতি বইমেলায় গিয়েছিলেন পূজা। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারেই মেলায় হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

দেখা যায়, যে স্টলে পূজা বসেছিলেন, সেই প্রকাশনা সংস্থা থেকেই আব্দুল আজিজের ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ নামের কবিতার বইটি প্রকাশিত হয়েছে। স্টলে বসে অভিনেত্রী পাঠকদের সঙ্গে কথা বলেছেন, সেলফি তুলেছেন।

আর সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচারণা করেন তিনি। কয়েকদিন আগে সকল ভুল বুঝতে পেরে আবারো জাজের কাছে ফেরত আসার কথা জানান এই অভিনেত্রী।

তারই ধারাবাহিকতায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারের বইয়ের প্রচারণায় মেলায় গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটিতে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন অভিনেত্রী। সেইসঙ্গে সকল দ্বন্দ্বের অবসানও করলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD