বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন




ঈদ ইত্যাদিতে ত্রিমাত্রিক নৃত্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৭:০০ pm
Ityadi popular magazine television programme ITTADI Hanif Sanket উপস্থাপক হানিফ সংকেত জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি বাংলাদেশ টেলিভিশন
file pic

ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। সঙ্গে ব্যাপক ও বর্ণিল আয়োজন। ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান যেখানে নাচের প্রচলিত ধারার বাইরে বিষয়ভিত্তিক নাচ করা হয়। এবারের নাচটিতে ব্যাপক আয়োজনে তুলে ধরা হয়েছে ৩টি ধারাকে। তাই এটিকে বলা যায় ত্রিমাত্রিক নৃত্য।

নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। আমাদের বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূর্ত হয়ে ওঠে উৎসব-আনন্দের রূপ। আর এই বিষয়টিই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবারের নাচটিতে। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিচালনায় বর্ণিল এই নৃত্যে প্রতিটি শিল্পীই ছিল আন্তরিক ও স্বতঃস্ফূর্ত।

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। এবারো ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD