বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন




এবার ঈদেও অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১০ জুন, ২০২৩ ৫:৩১ pm
Apu Biswas film actress model নায়িকা অপু বিশ্বাস
file pic

গত ঈদে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা দিয়ে দর্শকদের সামনে এসেছিলেন অপু বিশ্বাস। ছবিতে তার নায়ক ছিলেন জয় চৌধুরী। রোজার ঈদেই মুক্তি দেয়ার কথা ছিল অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। কিন্তু নানা কারণে সেটা হয়নি। তবে এবার কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান এ নায়িকা।

তিনি বলেন, সেন্সর সনদ পেলেই সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি দেয়া হবে। সরকারের অনুদানপ্রাপ্ত হয়েই সিনেমাটি নির্মাণ করেছেন অপু বিশ্বাস। আগামী সপ্তাহের শুরুতেই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে। মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আগামী ঈদে কমার্শিয়াল সিনেমা একমাত্র শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। আর কী কী সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তা নিয়ে ভাবছি না।

এজন্য আগামী সপ্তাহের শুরুতেই ‘লাল শাড়ি’ সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেবো।
ঠিকঠাকভাবে সেন্সর ছাড়পত্র পেলেই আগামী ঈদেই মুক্তি পাবে এটি। সিনেমাটি মুক্তি দেয়ার জন্যও সবকিছু গুছিয়ে নিয়েছি। আমার সঙ্গে যারা ছিলেন তারাও আমার পাশে আছেন। আমাকে সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন।

এজন্যই আমি আরও আশাবাদী হয়ে উঠেছি। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে। এর আগে বন্ধনের পরিচালনায় অপু ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় অভিনয় করেছেন।

এদিকে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘তাহাদের স্বর্গ’ সিনেমায় অভিনয় করার কথা রয়েছে তার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD