বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন




যে অনুষ্ঠানেই যাই মেয়েরা ঘিরে ধরছে: জায়েদ খান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৫:৪৭ pm
Zayed Khan film actor জায়েদ খান চলচ্চিত্র অভিনেতা
file pic

প্রতিবারের মতো এবারও আমেরিকায় বসতে যাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড শো। সেখানে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ খান জানান, চলতি মাসের ২২-২৩ তারিখে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদ এবার সেখানেই করবো। কয়েক বছর আগেও এই অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

জানা গেছে, জায়েদ এ অনুষ্ঠানে নেচে গেয়ে মঞ্চ মাতাবেন। জায়েদ মানবজমিনকে বলেন, ঢাকায় তুমুল ব্যস্ততা যাচ্ছে। যে অনুষ্ঠানেই যাই মেয়েরা ঘিরে ধরছে। বিষয়টি আমার কাছে মধুর যন্ত্রনার। তবে ঢাকার কাজগুলো শেষ করেই ২২-২৩ তারিখের দিকে আমেরিকা যাবো।

সেখানে পারফর্ম করবো। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে আমাকে অ্যাওয়ার্ড দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

২৫ জুন জ্যামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে প্রবাসীদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন। ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড শো।

এই আয়োজনটি করছেন টাইম মিউজিকের প্রেসিডেন্সি এন্ড সিইও আলমগীর খান আলম। তিনি জানান, বাংলাদেশ মিডিয়ার ১৫ জন তারকা শিল্পী এতে অংশগ্রহণ করবেন।
জায়েদ ছাড়াও আরও থাকবেন জেমস, তাহসান, চিরকুট ব্যান্ড, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, পূজা চেরী, প্রতীক হাসান, কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরা প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD