মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন




সাভারে ১০ কিলোমিটার সড়কজুড়ে যানজট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ৫:০৭ pm
মহাসড়ক মহা সড়ক Taxi pickup microbus truck accidents ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল highway hig hway বিমানবন্দর সড়ক যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মোটরসাইকেল press motorbike bike motorcycles motorcycle Bike bike-show motorbike motorcycle motorcycles two-wheelers two wheeler বাইক শো মোটরবাইক মোটরসাইকেল রানার UM Brands bike রানার মহাসড়কে মোটরসাইকেল
file pic

ঈদ উদযাপন শেষে জীবনের তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে সড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। এতে সাভারের ১০ কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে যানজট।

শুক্রবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা গেছে, ঢাকামুখী লেনে যানবাহনের সারি। কবিরপুর থেকে বাইপাইল পৌঁছাতে সময় লাগছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। যেখানে স্বাভাবিক সময়ে ১৫ মিনিট লাগে।

ছোটন নামে এক যাত্রী বলেন, আমরা গতকাল রাত ১২টায় গাইবান্ধা থেকে সাভারের উদ্দেশ্যে রওনা করি। সড়কের বিভিন্ন স্থানে যানজটে পড়তে হয়েছে। চন্দ্রা থেকে বাইপাইলের যানজট ব্যাপক ভোগান্তিতে ফেলে দেয়। আমাদের বাইপাইল পৌঁছাতে ৪ ঘণ্টা সময় লেগেছে।

আবু তাহের নামে অন্য এক যাত্রী বলেন, আমরা চন্দ্রা থেকে যানজটে পড়েছি। বাইপাইল যেতে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। শুধু ঢাকামুখী লেনে এই যানজট। এখনো যানজট রয়েছে। শেষ বেলায় এসে যানজট ও প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়তে হলো।

ঠিকানা পরিবহনের রিজার্ভ বাস চালক হানজালা বলেন, উত্তরবঙ্গের গোবিন্দগঞ্জ ও টাঙ্গাইলে যানজটে পড়তে হয়েছে। যানজটে যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। বাইপাইল আসতে সময় লাগলো তিন ঘণ্টা।

ঢাকা জেলা উত্তর ট্র্যাফিক পুলিশের অ্যাডমিন হোসেন শহীদ চৌধুরী বলেন, আজ ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বেশি। আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই যানজট নিরসন হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD