বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন




কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ৮:০২ pm
accidents passes away মৃত্যু মৃত্যুবরণ Shok শোক kill killed দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা shok Death shok
file pic

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।

এম এ কুদ্দুসের চাচাতো ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে কুদ্দুসের মৃত্যু হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর যুগ্ম সম্পাদক খায়রুল আলম জানান, আজ দুপুরের দিকে শ্রদ্ধা নিবেদন এবং জানাজার জন্য এম এ কুদ্দুসের মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে।

এম এ কুদ্দুস সর্বশেষ দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক সংবাদসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD