বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন




ঢাকা-১৭ আসন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৫:৫১ pm
vote CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার ভোট vote
file pic

নানা অভিযোগ ও ভোটার খরার মধ্য দিয়ে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

যদিও নির্বাচন কমিশনের দাবি ছিল ভোটের পরিবেশ অনেক ভালো ছিল। তবে ভোটার উপস্থিতি সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে বলে জানিয়েছেন ইসি বেগম রাশেদা সুলতানা।

এ দিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছিল তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। তিনি বলেন, হিরো আলম যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। এ জন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

এ ছাড়াও ভোটের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য কেন্দ্রে ঢুকতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। আনসার বাহিনীর সদস্যরা সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কালবেলার প্রতিবেদকসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের বাধা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কেন্দ্রে।

বর্তমান নির্বাচন কমিশন তার মেয়াদে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে করলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হয়েছে ব্যালটে। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মো. তারিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে প্রচারে বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত, একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD