বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন




ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২০তম এয়ারক্রাফট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৫:৩২ pm
টার্মিনাল terminal এয়ারপোর্ট us-bangla HSIA CAAB US-Bangla Airlines USBangla Airline US Bangla hazrat shahjalal international airport dhaka biman hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর ইউএস-বাংলা ইউএস বাংলা hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর
file pic

বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে ৯ম এটিআর ৭২-৬০০। এয়ারক্রাফটটি আজ রোববার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলার চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। এরমধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা।

নতুন এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি ফ্রান্সের ব্লাগনাক এয়ারপোর্ট থেকে মিশরের কায়রো হয়ে ওমানের মাস্কাট থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সন্ধ্যা ৭টায় অবতরণ করে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে মোট ৭২টি আসন রয়েছে।

এয়ারক্রাফটটি গ্রহণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ দেশের এভিয়েশনের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD