বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন




টলিউডে পরীমনি, আগস্টে শুটিং

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৫:১৬ pm
পরীমনি Shamsunnahar Smrity Pori Moni শামসুন্নাহার স্মৃতি পরীমণি পরিমনি
file pic

টলিউডের বাংলা ফিল্ম কিংবা ওটিটি সিরিজে বাংলাদেশের অভিনেতা- অভিনেত্রীদের অংশগ্রহণ নতুন নয়। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী- কত নাম।

কিন্তু, এই নামের তালিকায় যখন সংযোজিত হয় পরীমনির নাম তখন তা আলাদা আকর্ষণের সৃষ্টি করে। পরীমনি আসছেন পশ্চিমবাংলায় একটি ফিচার ফিল্মে অভিনয় করার জন্য। বাংলাদেশের এই নায়িকা ইতিমধ্যেই আলোচিত তাঁর স্বামী শরিফুল রাজের সঙ্গে লাভ-হেট সম্পর্কের জন্য।

তাঁদের সন্তান রাজ্যর একবছর পূর্ণ হচ্ছে ১০ই আগস্ট। পরীমনি এরপরই কলকাতায় আসছেন। সঙ্গে থাকছে ছোট্ট রাজ্য ও তার পরিচারিকা। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে টানা শুটিং। তবে, ছবির নাম কি? পরিচালকই বা কে তা এখনও জানা যায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD