বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন




শাকিব খানের ‘প্রিয়তমা’ দেখলেন প্রেসিডেন্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৯ pm
Shahabuddin Chuppu chuppu সাহাবুদ্দিন সাহাবুদ্দিন চুপ্পু Shahabuddin Chuppu
file pic

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেখেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াংকা গোপ, তারিন, এলিনা শাম্মী, রিয়াদসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত প্রিয়তমা সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD