শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন




এবার ক্ষমা চাইলেন তানজিন তিশা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ৫:৩০ pm
Tanjin Tisha actress model অভিনেত্রী তানজিন তিশা তানজিন তিশা
file pic

গত কয়েক দিন ধরেই তানজিন তিশার আত্নহত্যা চেষ্টা নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে। এ নিয়ে অভিনেত্রী মুঠোফোনে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। এবার এ বিষয়টি নিয়ে ক্ষমা চাইলেন তিশা।

তিনি এক পোস্টে লিখেন, বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোনকলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না।

সাংবাদিক ভাইদের একটা কথা বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সমসময়ই ছিলো এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা- আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD