বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে প্রার্থী হয়েছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। কিন্তু নির্বাচনের খরচ জোগাতে জনগণের কাছ থেকে অর্থ সহায়তা চেয়েছেন এ শিল্পী। তিনি বলেন, আমি কোটিপতি নই, তাই জনগণের কাছে টাকা চেয়েছি। জনগণ ভালোবেসে আমার নির্বাচনের যে খরচ হবে, তা করবে বলেই আমার বিশ্বাস।
নকুল কুমার বিশ্বাস একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক।