বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন




প্রচারণায় সরব মাহি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৮ pm
Mahiya Sharmin Akter Nipa Mahiya Mahi film actress জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মাহিয়া শারমিন আকতার নিপা
file pic

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। মাহি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে এবার নির্বাচনী প্রচারণা শুরু করলেন। এ উদ্দেশ্যে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিলেন তিনি।

গতকাল ফেসবুকে ছবি শেয়ার করে তিনি লেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি। ছবিতে তাকে সমাধির সামনে মোনাজাতরত দেখা যায়।

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহি। এ জন্য মনোনয়ন ফরম তুলে ছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড তাকে বিবেচনায় নেয়নি।

দল মনোনয়ন না দেয়ায় রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন মাহি। কিন্তু এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD