শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন




জামাল-কদু গানে নাচলেন বুবলী, দিলেন বার্তা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৫ pm
Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিমেমায় পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে পর্দায় ঝড় তুলেছেন বলিউড অভিনেতা ববি দেওল।

এবার সেই একই গানে নাচতে দেখা গেল ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে। সোমবার সকালে ফেসবুকে ‘জামাল কুদু’ গানের তালে মাথায় পানপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে গানের ছন্দে শরীর দোলাতে দেখা যায় নায়িকাকে। এসময় তার চোখেমুখে হাসি স্পষ্ট ছিল।

বুবলী তার এই নাচের ভিডিও প্রকাশ করে যেন নিন্দুকদের উদ্দেশে একটি বার্তা দিতে চেয়েছেন। কারণ সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হিংসা এক ধরণের মানসিক ক্যানসার। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

রহস্যময়ী এমন ক্যাপশনে কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলী তার নিন্দুকদের উদ্দেশেই এমন বার্তা দিতে চেয়েছেন।

প্রসঙ্গত, জামাল কদু ১৯৫০ এর দশকের শেষের দিকের একটি ইরানি গান, যা নতুন করে নির্মাণ করে অ্যানিমেল সিনেমায় ব্যবহার করা হয়েছে। গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। কয়েকজন মেয়ে একসঙ্গে গানটি গাইতে থাকেন, সেসময় মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন ববি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD