বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন




খোঁচা মেরে বার্তা দিলেন বুবলী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৪:৫৯ pm
Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানের এই দুই সাবেক নানা ইস্যুতে প্রায় সময় আলোচনায় থাকেন। সুযোগ পেলেই একজন আরেকজনকে ইঙ্গিত করে কথা বলেন। করেন কঠোর সমালোচনাও। তাদের দেখা না হলেও সম্পর্ক দা-কুমড়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা সরব একে-অপরের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভিডিওবার্তায় বুবলীকে এক হাত নিয়েছেন অপু বিশ্বাস। নিজের ও অন্যদের সংসার ভাঙার জন্য বুবলীকে দায়ী করেন তিনি।

এদিকে বুবলী তার প্রতিউত্তরে তেমন কিছু বলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’ এর গান ‘জামাল কুদু’র সঙ্গে নেচে খোঁচা মেরে বার্তা দিয়েছেন বুবলী।

নিজের ফেসবুকে একটি রিলস প্রকাশ করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেছে ছবির জনপ্রিয় গান ‘জামাল কুদু’র সঙ্গে শরীর দোলাতে। সেইসঙ্গে মাথায় গ্লাস নিয়ে ববি দেওলকেও অনুকরণ করেছেন তিনি।

আপাতদৃষ্টিতে এটি খুবই স্বাভাবিক বিষয়। কেন না এ গানে তারকা থেকে সাধারণদের অনেকেই ভিডিও বানিয়ে প্রকাশ করছেন নেট দুনিয়ায়। কিন্তু চোখ আটকে গেল রিলসের ক্যাপশনে। সেখানে লিখেছেন, হিংসা একটি মানসিক ক্যান্সার।

শিগগিরই সেরে উঠুন। অনেকেই ধারণা করছেন, বুবলী এটি অপু বিশ্বাসকে খোঁচা মেরে বলেছেন। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন বিষয়টি। তবে সেসবের কোনো উত্তর দেননি বুবলী।

প্রসঙ্গ শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে ছেলে জয়। অন্যদিকে ২০১৮ সালের ২০শে জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালের ২১শে মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD