বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন




ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৮:১৪ pm
film actress Dilara Hanif Rita PURNIMA চিত্রনায়িকা পূর্ণিমা দিলারা হানিফ রীতা
file pic

ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘আহারে জীবন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও দিলারা হানিফ পূর্ণিমা। ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর ফেরদৌস-পূর্ণিমা জুটির সিনেমা প্রেক্ষাগৃহে আসছে।

নির্মাতা ছটকু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দিয়েছিলাম, বিনা কর্তনে ছাড়পত্র পেলাম।

সিনেমাটি মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই জানিয়ে ছটকু আহমেদ বলেন, সময় বুঝে, ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দেবো। সবাই মিলে সিদ্ধান্ত নেবো কবে মুক্তি দেয়া যায়। আর মুক্তির তাড়াহুড়ো নেই, সার্টিফিকেট পেয়েছি, দেশের অবস্থা ভালো হলে আগামী বছরের শুরুতে মুক্তি দেবো। ‘আহারে জীবন’ সিনেমা দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন ছটকু আহমেদ।

তা ছাড়া এ সিনেমা দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন ফেরদৌস। এতে আরও অভিনয় করেছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী, ওমর সানী, মিশা সওদাগর, মৌমিতা প্রমুখ। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’। করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD