বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন




শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা সাহা মিম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৮:১৭ pm
Bidya Sinha Saha Mim actress model বিদ্যা সিনহা সাহা মিম মডেল অভিনেত্রী
file pic

ফেব্রিক কেয়ার ব্র্যান্ড অরিক্সের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। সম্প্রতি ঢাকায় এই চুক্তি স্বাক্ষর করেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বিদ্যা সিনহা মিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রিয় কাপড়ের যত্নে বাংলাদেশে এই প্রথম লঞ্চ হওয়া কোনো প্রোডাক্টের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি গর্বিত। রিমার্ক পরিবারের সদস্য আমি আগে থেকেই ছিলাম। কিন্তু আজকে অরিক্স ফেব্রিক শ্যাম্পুর সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে।

সচরাচর যেটা হয়, আমরা মেয়েরা আমাদের প্রিয় পোশাকের ক্ষেত্রে ভীষণ খুঁতখুঁতে। কীভাবে এই পোশাকগুলোর প্রপার যত্ন নেবো, বিশেষ উৎসব বা মুহূর্তগুলোতে কীভাবে সবার কাছে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলবো, এই চিন্তাই আমাদের মাথায় ঘোরে সারাক্ষণ!

এসব চিন্তা দূর করতে, অরিক্স এর সঙ্গে আমি মিম দেশজুড়ে পৌঁছে দেবো এই অসাধারণ ফেব্রিক শ্যাম্পুটি।

প্রসঙ্গ, বিদ্যা সিনহা মিম এখন দুইবাংলাতে বেশ জনপ্রিয়। সম্প্রতি টলিউড অভিনেতা জিতের সঙ্গে অভিনয় করেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD