বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন




চটেছেন পরীমনি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:৫১ pm
পরীমনি Shamsunnahar Smrity Pori Moni শামসুন্নাহার স্মৃতি পরীমণি পরিমনি
file pic

আলোচিত চিত্রনায়িকা পরীমনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ছবি, ভিডিও কিংবা নিজের অনুভূতি প্রকাশের জন্য ফেসবুককে বেছে নেন তিনি। রোববার পরীমনি তার ফেসবুকে একটি পোস্ট দেন, যা নিয়ে চলছে আলোচনা।

এতে তিনি লেখেন, মিথ্যুক, ভণ্ড, প্রতারক। শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিলো। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক। কিন্তু হঠাৎ কেন চটেছেন পরীমনি?

এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জাল বুনেছে নায়িকার ভক্তদের মনে। বিষয়টি পরীমনির মন্তব্যের ঘরে অনেকে জানতে চাইলেও ভক্তদের কোনো জবাব দেননি এ নায়িকা। তবে পরীমনির স্ট্যাটাসে নির্মাতা চয়নিকা চৌধুরী লেখেন, খুব দুঃখিত।

ভয়ঙ্কর ব্যাপার। এটা কোনো কথা নাকি? পরীমনি কী আর বলবো! সব শুনে আমি স্তম্ভিত। স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমনির সব এখন তার একমাত্র সন্তান রাজ্যকে ঘিরে। পাশাপাশি কাজেও ফিরেছেন এই নায়িকা। পরীমনি এরইমধ্যে ‘ডোডোর গল্প’ নামের সিনেমার কাজ শেষ করেছেন। এখানে তার নায়ক সাইমন সাদিক।

এ ছাড়া ‘খেলা হবে’ শিরোনামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। পরীমনি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD