বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন




এখনও শাকিবের স্মৃতি হাতড়াচ্ছেন বুবলী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৫:২১ pm
shakib-bubli শাকিব-বুবলী shakib bubli শাকিব বুবলী shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

চলতি বছর ফেব্রুয়ারিতে ‘ফ্ল্যাশব্যাক’ শুটিংয়ের কাজে কলকাতায় আসেন বুবলী। তার পর সেখান থেকে সোজা যান তাজমহল দেখতে। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর।

এ বার তাজমহল দেখে ফিরতেই শাকিবের স্মৃতি হাতড়াচ্ছেন অভিনেত্রী! ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন বুবলী। দু’বছর পরে অর্থাৎ ২০২০ সালের মার্চে জন্ম হয় ছেলে শেহজাদ খান বীরের।

যদিও দু’বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন শাকিব-বুবলী। ২০২২ সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা। ছেলের কথা প্রকাশ্যে আসার মাস কয়েক পরেই হঠাৎ বুবলীর সঙ্গে তার সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন শাকিব। অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত কিছু প্রশ্ন তোলেন অভিনেতা। সেই সব অভিযোগের বিরুদ্ধে পাল্টা জবাব দেন বুবলী।

সেই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। কয়েক দিন আগে পর্যন্তও সেই নিয়ে চলছিল দোষারোপ, পাল্টা দোষারোপ। শাকিব খানের নিষ্ঠুরতার বর্ণনাও দিয়েছেন বেশ কিছু জায়গায়। কিন্তু অভিনেতার ‘দরদ’ ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই যেন অন্য কথা বলছেন বুবলী। যেন আগের অবস্থান থেকে খানিক পিছু হটছেন তিনি।

দিন কয়েক আগেই শাকিবের আগামী কাজের জন্য শুভকামনা জানিয়েছিলেন। তার প্রশংসাও করেন। এ বার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শাকিবের প্রসঙ্গ বুবলীর কণ্ঠে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভালবাসা দিবসে শেহজাদকে নিয়ে তাজমহলে গিয়েছিলাম, সেখানে যাওয়ার অনুভূতিটা অন্য রকম ছিল। কারণ, প্রথমে গিয়েছিলাম শেহজাদের বাবার সঙ্গে, প্রথম বার আমার যাওয়া, সেই জায়গাটায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি, একটু অন্য রকম আবেগ কাজ করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD