শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন




সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ৫:২৫ pm
Zayed Khan film actor জায়েদ খান চলচ্চিত্র অভিনেতা
file pic

গত ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। তার সদস্যপদ আবারো ফিরিয়ে দিবেন বলে জানিয়েছেন শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। শুধু জায়েদ খান নয়, সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার মনোয়ার হোসেন ডিপজল। নবনির্বাচিত কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় জায়েদ খানসহ সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি আরও নতুন সদস্য নেওয়া হবে।

এ বিষয়ে ডিপজল বলেন, ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। বিষয়টি নিয়ে সভায় কথা বলবো। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্যপদ ফিরিয়ে দেয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD