বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন




সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন ডিপজল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০২৪ ৫:২৬ pm
Monowar Hossain Dipjol মনোয়ার হোসেন ডিপজল
file pic

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফেরত পেয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সোমবার (২৭ মে) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এর আদেশে পদ ফিরে পান তিনি।

এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনের একমাস পর গত ২০ মে আদালতে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। তার রিটের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ডিপজল তার পদে বসতে পারবেন না বলে আদেশ দেন। এর এক সপ্তাহ পর রবিবার সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ডিপজল।

অবশেষে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফেরত পেয়েছেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD