বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন




কোটা আন্দোলন নিয়ে ফেসবুকে পোস্ট ফারুকীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ৫:১৩ pm
Mostofa Sarwar Farooki film director producer মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্র পরিচালক farooki ফারুকী
file pic

বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী রূপে হাজির হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কোটা আন্দোলন ও সাম্প্রতিক ঘটনা নিয়েও নিয়মিত ফেসবুকে পোস্ট দিচ্ছেন তিনি।

সম্প্রতি ফারুকী গায়ক অর্ণবের আঁকা একটি ছবি পোস্ট করে লিখেছেন, মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সঙ্গের কোলাজ সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ। এরকম আরও বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্রাডিশনালি সফ্‌ট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ।

মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই। কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনী! এইসব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কী লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কী বলা হচ্ছে সেটাও

দেখেন। ফারুকী যোগ করে বলেন, এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কী কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কী বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD