বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন




একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই: হানিফ সংকেত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ৬:১৮ pm
Ityadi popular magazine television programme ITTADI Hanif Sanket উপস্থাপক হানিফ সংকেত জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি বাংলাদেশ টেলিভিশন
file pic

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করে গতকাল দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এবার এ বিষয়ে মত প্রকাশ করেছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি বলেন, এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই। ৫২, ৬৯ ও ৯০ এর মতো ২৪ সালেও গণআন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। ছাত্রদের আন্দোলন কখনোই বিফলে যায়নি। এবারো ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি অভিভাবক হিসেবে হানিফ

সংকেতেরও সংহতি ছিল। তার ছেলে ও মেয়ে নিয়মিত মিছিলেও ছিলেন। শেষে তার স্ত্রীও অভিভাবক হিসেবে সন্তানদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছিলেন। হানিফ সংকেতের প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের কর্মীরাও আন্দোলনের পাশে ছিলেন।

তিনি বলেন, আমি সবসময় নীরবেই কাজ করি, প্রচারের জন্য নয়। যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো, তাদের আত্মার শান্তি কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার করা হবে। নতুন বাংলাদেশ নিয়ে এ উপস্থাপক বলেন, আমি একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই। যা হবে নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত। যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD