বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন




এবার খালেদা জিয়ার জীবনী নিয়ে সিনেমা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ৬:০৯ pm
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

এবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামের এই সিনেমা প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

এরই মধ্যে সিনেমার পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সামনের মাসেই (২৫ সেপ্টেম্বর) শুটিং। পরিচালক সমিতিতে ছবিটির নামও নিবন্ধন করেছেন পরিচালক।

গণমাধ্যমে নির্মাতা জামান জানান, তিনি অনেক দিন ধরেই এই চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলেন। নানা তথ্য সংগ্রহ করেছেন তারা। খালেদার জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছেন নির্মাতারা। চলচ্চিত্রটি নির্মাণের আগে অনুমতিও নেওয়া হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে।

কোন কোন অভিনেতা-অভিনেত্রী থাকছেন এই সিনেমায় এমন প্রশ্নের জবাবে নির্মাতা আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে। নিশ্চয়ই কাস্টিংয়েও চমক থাকবে। এত বড় একটি চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করবো না।’ শুটিংয়ের আগে ছবির কাস্টিং জানানো হবে বলেও জানান এই নির্মাতা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD