শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন




বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত নির্দেশনা জারি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৫:৩৪ pm
Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন
file pic

বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত নির্দেশনা জারি করে করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কতিপয় আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে। এ পরিপ্রেক্ষিতে সকল সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সকল সচেতন নাগরিককে নিম্নোক্ত জ্বালানি সাশ্রয়মূলক ব্যবস্থা অবিলম্বে গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রাকৃতিক গ্যাস সাশ্রয়ের জন্য

রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ের জন্য উপযুক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে।

গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে।

গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে গ্যাসের লিকেজজনিত অপচয় রোধ করতে হবে।

অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে সকলকে বিরত থাকতে হবে।

জ্বালানি তেল সাশ্রয়ের জন্য

ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং (কার-পুলিং) ব্যবস্থা অবলম্বনকে উৎসাহিত করতে হবে।

জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত/পরিহার করতে হবে।

প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে

সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে অফিস চলাকালীন এবং অফিস-পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অতিরিক্ত জ্বালানির ব্যবহার পরিহার করতে হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে উপর্যুক্ত নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD