বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন




করোনা: মৃত্যু নেই, শনাক্ত ২২

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ১১:৫৭ am
Omicron করোনা corona covid করোনা corona covid corona covid করোনা
file pic

দেশে গত এক দিনে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জনে।এ সময়ে ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনই রয়েছে।শনিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৮৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD