সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন




আগের পদ্ধতিতেই কলেজে ভর্তি: শিক্ষামন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ৩:০১ pm
Dipu Moni Minister of Education দীপু মনি শিক্ষামন্ত্রী দীপু
file pic

এসএসসি পেরোনো শিক্ষার্থীদের কলেজে একাদশে ভর্তি আগের মতই ফলাফলের ভিত্তিতেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। একাদশে ভর্তিতে আসন সংকটও নেই বলে জানান তিনি।সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী।দীপু মনি বলেন, আমাদের উচ্চ মাধ্যমিকের ভর্তি যে পদ্ধতিতে হয়, একদম সেই পদ্ধতিতে এবারও হবে। সেখানে আমাদের কোনো ব্যত্যয় নাই।

আসন সংকটের বিষয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আসন সংকট একেবারে হওয়ার কোনো কারণ নাই। কারণ, যে পরিমাণ আমাদের শিক্ষার্থী পাস করে, তার চেয়ে উচ্চ মাধ্যমিকে আমাদের আসন সংখ্যা অনেক বেশি। কাজেই আসন সংকটের কোনো সম্ভাবনা নেই।একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কার্যক্রম পরিচালিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী; এ বিষয়ে তারা প্রতিবছর বিস্তারিত নীতিমালা প্রকাশ করে।সরকারি-বেসরকারি কলেজ মিলিয়ে দেশে একাদশ শ্রেণিতে ২৫ লাখের মত শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD