বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন




অনুমতি পেলো শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ১:৪০ am
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেলো শীর্ষ নায়ক শাকিব খানের ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। সম্প্রতি সন্ধ্যায় নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা এ ছবিটি আনকাট সেন্সর পায়।

খবরটি নিশ্চিত করেন সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতার ছবি ‘লিডার আমিই বাংলাদেশে’ কর্তন ছাড়াই সেন্সর সদস্যরা মুক্তির অনুমতি দিয়েছে। ছবি দেখে সেন্সর সদস্যদের কাছে উপভোগ্য লেগেছে। সমাজ ও দেশের জন্য অনেক ইতিবাচক বার্তা রয়েছে গল্পে।

হয়তো দর্শকদের কাছেও চমৎকার লাগবে। নাট্য নির্মাতা তপু খানের পরিচালনায় প্রথম ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। যেখানে শাকিব ছাড়াও অভিনয় করেছেন বুবলী। প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

নির্মাতা তপু খান বলেন, লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের। পরিচালক তপু জানান, যেহেতু সেন্সর পেয়েছে লিডার, শিগগিরই মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD