সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন




৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩ ১:৫৪ pm
বাস Bangladesh Inland Water Transport Corporation BIWTC বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি BIWTC BIWTC Ferry transport Ferry transport ship watercraft amphibious vehicle passengers cargo water bus water taxi Ferry Ghat ফেরি ফেরী ঘাট সার্ভিস গাড়ি বিআইডব্লিউটিসি খেয়া নৌরুট লঞ্চ চলাচল ফেরি ফেরি
file pic

সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোর ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় ঘাট এলাকায় আটকা পড়ে প্রায় দুই শতাধিক ছোট-বড় যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১১টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD