সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন




ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল শুরুর প্রস্তাব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩ ৫:২০ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু প্রস্তাব করা হয়। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর একটা সুপারিশ করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি অ্যাকাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে। ২৯ এপ্রিলের পর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩মে ব্যাবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া এবার ভর্তি পরীক্ষা আন্তর্জাতিকভাবে মিল রেখে ‘আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা’ নামকরণ করা হয়েছে। আগে যেটি ছিল ‘সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা’।

তিনি জানান, মাস্টার্সের বাইরের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে, এ সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। তবে কীভাবে বাইরের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং ভর্তি পরীক্ষা কীভাবে নেবে, সেটি আলাদাভাবে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউট জানিয়ে দেবে। প্রত্যেক বিভাগ আলাদাভাবে পরীক্ষা নেবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমরা এবার ভর্তি করবো আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে। আগে হতো সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আন্তর্জাতিকভাবে মিল রেখে এটা করেছি আমরা। এবার চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD