বাংলাদেশি চলচ্চিত্র নায়িকা পূজা চেরী। মাত্র ১৪ বছর বয়সে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজের ‘ভুল’ বিষয়ে একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী।
সোমবার বিকেল ৪টার দিকে দেওয়া পূজার পোস্টের পর তার ‘ভুল’-এর বিষয়ে জানতে উদ্গ্রীব হয়েছেন বিনোদনপ্রেমিরা।
পূজা লিখেছেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’
পূজা চেরী ঠিক কোন ভুলের কারণে অনুতপ্ত হয়েছেন তা জানতে তার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।