শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন




দুই প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ৮:২৮ pm
dividend লভ্যাংশ ঘোষণা devedend recommended লভ্যাংশ
file pic

ফু-ওয়াং ফুড লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ০.৫০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দেবে।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২১ মার্চ নির্ধারণ করেছে।

আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৭ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD