মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন




চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও নেই গ্যাস-বিদ্যুৎ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ মে, ২০২৩ ১১:১৮ am
Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather প্রাকৃতিক rain ঝড়-বৃষ্টি rain চট্টগ্রাম Tidal bore জলোচ্ছ্বাস মাইক mike microphone CYCLONE MOCHA ghurnijhor সাইক্লোন ঘূর্ণিঝড় মোখা টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cycloneটর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone বজ্রপাত micking ঘূর্ণিঝড় মোখা মাইকিং ঘূর্ণিঝড় Cyclone
file pic

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামে কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে। রবিবার (১৪ মে) সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। নগরীসহ জেলার কোথাও কোথাও বিদ্যুৎ নেই, নেই গ্যাসও। বন্ধ রয়েছে চট্টগ্রামের প্রায় ৭২টি সিএনজি ফিলিং স্টেশন। এ কারণে সড়কে কমেছে গ্যাসচালিত যানবাহনের চাপ।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাম তৎচঙ্গা বলেন, ‘বর্তমানে ঘূণিঝড় মোখা চট্টগ্রাম থেকে প্রায় ৩৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ঘূর্ণিঝড়ের বর্ধিত অংশ প্রভাব ফেলতে পারে। তবে দুপুর ২টা থেকে ৩টার পর ঘূর্ণিঝড় মোখা পুরোপুরি আঘাত হানার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় অতিক্রম করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগতে পারে।’

নগরীর মুরাদপুর সঙ্গীত এলাকার বাসিন্দা ইউসুফ তালুকদার বলেন, ‘সকাল ৯টা ৪০ মিনিট থেকে হালকা বৃষ্টি হচ্ছে। তবে বাতাস তেমন নেই। বৃষ্টি শুরুর পর থেকে বিদ্যুৎ নেই। সকাল থেকে নেই গ্যাসও।’

উপকূলীয় উপজেলা বাঁশখালী উপজেলার খনুয়া ইউনিয়নের বাসিন্দা মো. বাবুল বলেন, ‘সকাল থেকে এখানে মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। তবে তেমন বাতাস নেই। বিদ্যুৎ আছে। এখানকার অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে গেছে। যারা আশ্রয়কেন্দ্রে যাননি তাদের অনেকেই ঘরের মালামাল নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে রেখে এসেছে। নিরাপদ স্থানে গরু-ছাগল নিয়ে গেছেন বাসিন্দারা।’

বাঁশখালীর ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে অনেকেই আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আছে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD