শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন




প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ মে, ২০২৩ ৫:০০ pm
tea tree Tea cured fresh leaves Camellia taliensis sinensis চা চাপাতা চা গাছ থেকে চা পাতা ক্যামেলিয়া সিনেনসিস tea চা sugar sugar sweet tasting soluble carbohydrates food monosaccharides glucose fructose galactose চিনি বস্তা সুক্রোজ গ্লুকোজ coffee sugar Coffee কফি cofee cultivetion কফি চাষ সফল
file pic

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাবাগান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদেরকে নিয়ে ৪ জুন জাতীয় চা দিবস উদযাপন করা হবে। সেখানেই বিজয়ীদের হাতে ‘জাতীয় চা পুরস্কার’ তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী।

দেশে চা শিল্পের চাষাবাদ থেকে বিপণন পর্যন্ত বিভিন্ন স্তরে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখায় প্রথমবারের মতো দেওয়া হবে ‘জাতীয় চা পুরস্কার’। আটটি ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার।

বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে এবার জাতীয় চা দিবসে ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হবে বলে সোমবার মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চা শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় চা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে জাতীয় ‘জাতীয় চা পুরস্কার’ যাচাই-বাছাই কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়।

প্রতিবছর ৪ জুন জাতীয় চা দিবস উদযাপন করা হয়। এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাবাগান মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদেরকে সাথে নিয়ে দিবসটি উদযাপন করা হবে। সেখানেই বিজয়ীদের হাতে ‘জাতীয় চা পুরস্কার’ তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী।

যেসব ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার-

(১) একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান

(২) সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান

(৩) শ্রেষ্ঠ চা রপ্তানিকারক

(৪) শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

(৫) শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান

(৬) বৈচিত্রময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি

(৭) দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি

(৮) শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (ব্যক্তি/শ্রমিক)।

সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন, ১৯৫৭ সালে বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যানের পদ অলংকৃত করেন। পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে দেশের চা শিল্পে অসামান্য অবদান রাখেন। চা শিল্পে জাতির পিতার অবদানকে অবিস্মরণীয় করে রাখতে প্রতি বছর ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হয়।

তিনি আরো বলেন, দেশের চা শিল্পের অগ্রযাত্রায় বাংলাদেশ চা বোর্ড এবং এর অংশীজন হিসেবে বাগান মালিক, চা উৎপাদনকারী এবং প্যাকেজিং-বিপণন কোম্পানিসহ চা শিল্পে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান/সংগঠন তাদের স্ব স্ব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছেন। এসব প্রতিষ্ঠান/সংগঠন ও ব্যক্তির অবদানকে স্বীকৃতি দিতেই জাতীয় চা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD