শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন




করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৬৬

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৮:২৪ pm
Omicron Booster Dose কোভিড ১৯ টিকা করোনা corona covid corona covid করোনা বুস্টার ডোজ করোনা corona covid corona covid করোনা
file pic

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশে হঠাৎ করে আবারও বাড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ১৩২ জনে। অন্যদিকে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৫ জন।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ২৩৮ জন।২৪ ঘণ্টায় ১৭০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD