সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন




১২ কোটি টাকা বিশেষ অনুদান পেল ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩ ১১:২১ am
Ministry of Primary and Mass Education প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক Directorate of Primary Education primary schools school প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
file pic

ঈদের আগে সারা দেশে ১০ হাজার ২৮৬ জন শিক্ষার্থী-শিক্ষক, ২৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাতে ১২ কোটি টাকার অনুদান পৌঁছে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।

রোববার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশেষ অনুদানখাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রায় ১২ কোটি টাকা দিয়েছে সরকার। ৯ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী, ৪০০ জন শিক্ষক এবং ২৪০টি স্কুল-কলেজ এ টাকা পাবে। একইসঙ্গে বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।

যারা পাবেন এ টাকা
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, মোট ৯ হাজার ৮৪৬ জন শিক্ষার্থীকে এ অনুদানের টাকা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ৩ হাজার ৬৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮ হাজার করে মোট ২ কোটি ৯৪ লাখ টাকা দেওয়া হয়েছে।

৯ম ও ১০ম শ্রেণির ২ হাজার ৬২৫ জন শিক্ষার্থী প্রত্যেকে ৮ হাজার করে মোট ২ কোটি ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৮৬৬ জন শিক্ষার্থীদের প্রত্যেকে ৮ হাজার করে মোট ১ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তরের ১ হাজার ৬৮০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ১ কোটি ৬৮ লাখ টাকা দেওয়া হয়েছে।

এছাড়া ২৪০টি স্কুল-কলেজের প্রত্যেকটিকে ১ লাখ করে ২ কোট ৪০ লাখ টাকা দেওয়া হয়েছে এ খাত থেকে। আর ৪০০ জন শিক্ষকের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা দেওয়া হয়েছে বিশেষ অনুদান বাবদ।

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এ টাকা পাঠানো হচ্ছে। ঈদের আগে এই টাকা তারা পাবেন বলে আদেশে বলা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD