মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন




বাংলাদেশ থেকে চিকিৎসক নার্স নেবে সৌদি আরব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩৯ am
saudi arabia bangladesh flag Saudi Arabia saudi crown prince Mohammed bin Salman Al Saud MBS সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সৌদি আরব বাংলাদেশ

দুই বছর আগে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সৌদি আরব সরকার বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের কাজে নিয়োগের অনুমোদন দিয়েছে। শুক্রবার আরব নিউজে প্রকাশিত ওই সাক্ষাৎকারে রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনো মেডিকেল কর্মী নিয়োগ করেনি। তবে বর্তমানে আমরা তাদের নিয়োগ শুরু করেছি। কারণ তারা ইতোমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে বসবাসরত প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীদের মাঝে চিকিৎসক রয়েছেন মাত্র কয়েক ডজন। এর আগে, ২০২২ সালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের বিষয়ে উভয় দেশের মাঝে একটি চুক্তি হয়েছিল। পরে গত বছরের নভেম্বরে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের একটি দল সৌদি আরবে যান।

প্রথম গ্রুপে প্রায় ৬০ জনের মতো চিকিৎসাকর্মী ছিলেন। রাষ্ট্রদূত সৌদিতে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের এই নিয়োগকে কেবল শুরু বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সংখ্যা ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে লাফিয়ে লাফিয়ে বাড়বে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD