শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন




নতুন শিডিউলে চলবে মেট্রোরেল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ৩:৫২ pm
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক বলেছেন, যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলত এখন সেটা বেড়ে ১৭৮টি ট্রেন চলবে।

এদিকে সকালে সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে মেট্রোরেল সময়মতো চলাচলে বাধা সৃষ্টি হয় বলেও জানায় তারা।

শিডিউল বিঘ্ন হওয়ার প্রধান কারণ হিসেবে জানা গেছে, বিদ্যুতের সমস্যা। কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্বে থাকা এ এস আই মাহদি হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মেট্রোরেলে বিদ্যুতের ঘাটতি হওয়ার কারণে আজকে এমনটা হয়েছে। তাকেও এই সমস্যায় পড়তে হয়েছে বলে জানান।

এ সমস্যার স্থায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা ২ মিনিটেও ঠিক হতে পারে, আবার ২ ঘণ্টাও লাগতে পারে।

আরও জানা যায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ট্রেন চলাচল শুরুর পর ৪টি ট্রিপ শেষে এ সমস্যা দেখা দেয়। তবে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি।

এর আগে গত সোমবার মেট্রোরেল চলাচলে মাঝের বিরতি (ফ্রিকোয়েন্স) দুই মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD