বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন




নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ১১:৪০ am
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Khaleda Khaleda Zia খালেদা জিয়া Khaleda Zia khaleda-zia
file pic

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার দিবাগত রাতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD