শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন




আইসিডিডিআর,বির এক হাজারের বেশি কর্মী ছাঁটাই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫ ৫:৪৩ pm
International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDR ICDDRB ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ আইসিডিডিআর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআর,বি ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া sees rise dengue cases
file pic

যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিতের জেরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।

এসব কর্মীকে গত বুধবার থেকে পর্যায়ক্রমে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, এসব কর্মকর্তা-কর্মচারী ইউএসএআইডিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন।

আইসিডিডিআর,বির কমিউনিকেশন্স বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, “যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী, তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
“আমাদের সেবাগ্রহীতা, বিভিন্ন অংশীদার ও সহকর্মীদের অসুবিধার জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি। আমরা আশাবাদী পুনরায় আমাদের কার্যক্রম শুরু করতে পারব।”
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই বিদেশে সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেন। তাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ (ইউএসএআইডি) বিভিন্ন বৈশ্বিক কর্মসূচির কোটি কোটি ডলারের তহবিল হুমকির মুখে পড়েছে।

সিএনএন লিখেছে, বিদেশে মার্কিন সহায়তা ‘প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না’ তা পর্যালোচনার জন্য ফেব্রুয়ারিতে মানদণ্ড তৈরি করবে ট্রাম্প প্রশাসন। এই পর্যালোচনার পরে সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়া, সংশোধন করা বা সমাপ্ত করা হবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD