মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন




চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫ ৪:৩৫ pm
Doctors Chamber Doctor Chamber doctor Physician ডাক্তার চেম্বার চিকিৎসকের চেম্বার ডাক্তার স্বাস্থ্য সেবা ডাক্তারী ডাক্তারি চিকিৎসক এমবিবিএস সরকারি হাসপাতাল প্র্যাকটিস বৈকালিক চিকিৎসাসেবা
file pic

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রস্তাব

চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা- এমন প্রস্তাব করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। ছবি: সংগৃহীত

সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। তবে ই-মেইলের মাধ্যমে চিকিৎসককে নিজেদের ওষুধের বিষয়ে জানাতে পারবেন। সোমবার (৫ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদনে দেশে একটি স্বাধীন ও স্থায়ী ‘বাংলাদেশ স্বাস্থ্য কমিশন’ গঠনসহ ৭টি আইন প্রণয়নের সুপারিশও করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। প্রস্তাবিত এই আইনগুলো হলো- বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, প্রাথমিক স্বাস্থ্য সেবা আইন, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকার আইন, অ্যালায়েড হেলথ প্রফেশনাল কমিশনার আইন ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

কমিশনের অন্যরা হলেন- অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. নায়লা জামান খান, সাবেক সচিব এস এম রেজা, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পঞ্চম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফ।

দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের প্রস্তাব

দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং এটি সাংবিধানিক অধিকার হিসেবে যুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। এছাড়াও সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাবও দিয়েছে কমিশন। এই প্রতিবেদনে স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছে এই কমিশন।

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান সূচনা বক্তব্য রাখেন। প্রতিবেদনটি প্রকাশ করেন কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন, ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডা. সায়েরা আখতার, এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. আহমেদ আহসানুর রহমান ও ওমাইর আফিফ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ নভেম্বর স্বাস্থ্যখাতের উন্নয়নে ১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়। এর প্রধান হিসেবে দায়িত্ব পান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD