শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন




৩ হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৫:১৭ pm
Medical college students student Medical college admission মেডিকেল কলেজ ভর্তি শিক্ষার্থী MBBS exam admission test medical colleges Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি
file pic

নতুন করে তিন হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন হিসেবে নেওয়া হবে দুই হাজার ৭০০ জনকে এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে সরকারি চাকরি পাবেন ৩০০ জন।

বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ও ফি জমাদান শুরু হবে ১ জুন সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে আগামী ২৫ জুন সন্ধ্যা ৬টায়।

এই বিশেষ বিসিএসের প্রার্থীদের জন্য ২০০ টাকা আবেদন ফি গুনতে হবে। তবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদন ফি ৫০ টাকা ঠিক করা হয়েছে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হতে পারে বলে সম্ভাব্য সময়ের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশেষ এই বিসিএস পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।

২০০ নম্বরের মধ্যে প্রার্থী যে পদের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা হবে। বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে।

সাধারণ বিষয়ে ১০০ নম্বর বণ্টন হবে- বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর।

এই পরীক্ষার জন্য সর্বমোট সময় থাকবে ২ ঘণ্টা, প্রশ্ন থাকবে ২০০টি। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। আর মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।

এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD