শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন




স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১১:০৮ am
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Khaleda Khaleda Zia খালেদা জিয়া
file pic

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বুধবার (১৮ জুন) রাত ১১টা ১৭ মিনিটে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং ৬ মে ঢাকায় ফিরেছেন।

এর আগে, তিনি সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD