বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন




রাকসু নির্বাচন ১৬ অক্টোম্বর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৮ am
ru Rajshahi University রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি
file pic

অনূকুল পরিবেশ না থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর হচ্ছে না। নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।

নির্বাচন কমিশন জানায়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়।

এতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলমান; ফলে নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। এমতাবস্থায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে।

এর আগে রাকসু নির্বাচন পেছানোর দাবি তোলে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেল। তাদের ভাষ্য, উদ্ভূত পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD